বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

স্থানীয় বাসিন্দা আলী আক্কাস বলেন, কয়েক দিন আগেও সকালে ও রাতে তেমন শীত অনুভূত হতো না। কিন্তু এখন ঠান্ডা বাড়ছে। বিশেষ করে সকালবেলা ঘর থেকে বের হলে ঠান্ডা বাতাস অনুভূত হয়। রাতে এবং ভোরে গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে। মনে হচ্ছে, এবার শীত দ্রুতই বাড়তে শুরু করবে।

পঞ্চগড়২

আরেক স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, পঞ্চগড়ে শীতের প্রভাব প্রতিবছরই আগে থেকে দেখা যায়। এবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ও সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। বাড়ির শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে শীতের পোশাক বের করা হয়েছে। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের শীতের কষ্ট বাড়বে।

এদিকে শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই পুরোনো সোয়েটার, জ্যাকেট, চাদর ও কম্বল বের করছেন। শীতের পোশাকের দোকানগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতের পোশাক সংগ্রহের প্রস্তুতি দেখা যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...