ছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থের বিনিময়ে ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জহির রায়হান বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অসংখ্য নেতা-কর্মীর গুম, খুন ও নির্যাতনের ঘটনা দেশের মানুষ দেখেছে। দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এই গণ-অভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও শেখ হাসিনার অনুসারীরা হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে প্রস্তুত রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

