শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জোভান-ফারিণ অভিমান ভুলে আবার একসঙ্গে

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
জোভান-ফারিণ অভিমান ভুলে আবার একসঙ্গে

সম্প্রতি শুরু হয়েছে প্রাণ সখিয়া নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান নির্মাতা রাজ।

শুধু জোভানের সঙ্গেই যে অনেক দিন পর অভিনয় করছেন ফারিণ, তা-ই নয়; এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরলেন তিনি। ওয়েব কনটেন্ট এবং সিনেমায় নাম লেখানোর পর নাটকে আর দেখা মিলছিল না তাঁর। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন ফারিণ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ার পর থেকে অনেকটা আড়ালে ছিলেন তিনি।

এ মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...