শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চায়না দুয়ারির ফাঁদে দেশীয় মাছের পোনা, হুমকিতে জলজ প্রাণী

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
চায়না দুয়ারির ফাঁদে দেশীয় মাছের পোনা, হুমকিতে জলজ প্রাণী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারি খালে অবৈধভাবে চায়না দুয়ারি, রিং জাল, বেসাল জাল, কারেন্ট জাল ও সুতিজাল বসিয়ে নির্বিচারে ধরা হচ্ছে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। খালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আড়াআড়িভাবে এসব জাল ও বাঁশের বেড়া স্থাপন করে মাছ শিকার করায় ছোট-বড় সব ধরনের মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশীয় মাছের বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী এলাকায় থানারহাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্টিল ব্রিজসংলগ্ন সরকারি খালে আড়াআড়িভাবে রিং জাল, বেসাল জাল, কারেন্ট জাল ও সুতিজাল বসানো হয়েছে। বাঁশের খুঁটির সঙ্গে শক্তভাবে আটকানো এসব জালের ফাঁদে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী। খালের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত জাল বিস্তৃত থাকায় মাছের স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...