শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শিক্ষায় এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করতে চাই

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
শিক্ষায় এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করতে চাই

যুক্তরাষ্ট্রের কোন কোন শহরে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি থাকেন?

সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন নিউইয়র্কে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের মে মাসের তথ্য অনুযায়ী নিউইয়র্ক মহানগর এলাকায় প্রায় ১ লাখ ১০ হাজার, ডেট্রয়েটে প্রায় ১৮ হাজার এবং ওয়াশিংটন ডিসিতে প্রায় ১৫ হাজার বাংলাদেশির বসবাস ছিল। এ হিসাব ২০২১ থেকে ২০২৩ সালের মার্কিন জনগোষ্ঠী জরিপের তথ্যভিত্তিক। তা ছাড়া লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, মায়ামি, বোস্টন ও ফ্লোরিডার বিভিন্ন শহরেও কমিউনিটি আছে।

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষার্থীদের জন্য এসব কমিউনিটি বাসা খোঁজা, তথ্য পাওয়া ও মানিয়ে নেওয়ায় সহায়ক হতে পারে। তবে শুধু নিজেদের কমিউনিটিতে সীমাবদ্ধ না থেকে অন্য দেশের মানুষের সঙ্গেও মেশা উচিত। এতে ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি জানা যায়, অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।

আপনার পিএইচডি গবেষণার মূল আগ্রহ কী?

প্রধান আগ্রহ শিক্ষণপ্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও মেটাকগনিশনের সম্পর্ক। মেটাকগনিশন হলো নিজের চিন্তা ও শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকা এবং তা নিয়ন্ত্রণ করতে পারা।

শিক্ষার্থীরা এখন চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই ব্যবহার করছে। আমার গবেষণার প্রশ্ন হলো, তারা কি এসব প্রযুক্তির মাধ্যমে চিন্তাশক্তি বাড়াচ্ছে, নাকি ধীরে ধীরে উত্তরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? এআইয়ের তথ্য তারা কতটা যাচাই করছে এবং সেই যাচাই তাদের ওপর কী ধরনের কগনিটিভ লোড তৈরি করছে? ইংরেজি ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার প্রেক্ষাপটে এসব বিষয়ে কাজ করতে চাই। তবে পিএইচডির শুরুতে থাকায় চূড়ান্ত গবেষণার বিষয় এখনো নির্ধারণ করছি।

যাঁরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য পরামর্শ কী?

শেখার আগ্রহের সঙ্গে বয়সের নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রে আসার পর প্রথমে মনে হয়েছিল, হয়তো একটু বেশি বয়সে পড়তে এসেছি। কিন্তু এক সহপাঠীকে দেখে সেই ধারণা বদলে যায়। বয়সকে কখনো বাধা হতে দেননি। পেশাগত অভিজ্ঞতা নতুন বিষয় বুঝতে এবং তত্ত্বের সঙ্গে বাস্তবতার যোগসূত্র খুঁজতে সহায়তা করছে। তাই শুধু বয়স বা পদবির কারণে স্বপ্ন সীমিত করবেন না। তবে আবেগের পাশাপাশি বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। পারিবারিক দায়িত্ব, আর্থিক সামর্থ্য, চাকরির বিধিবিধান ও ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই সিদ্ধান্ত

নেওয়া উচিত।

সাক্ষাৎকার থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...