বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ছেলের পরীক্ষায় নিজের স্কুলজীবনের স্মৃতি ফিরে দেখলেন চঞ্চল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
ছেলের পরীক্ষায় নিজের স্কুলজীবনের স্মৃতি ফিরে দেখলেন চঞ্চল চৌধুরী

নাটক, বিজ্ঞাপন, সিনেমা কিংবা ওয়েব সিরিজ-অভিনয়ের নানা মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন চঞ্চল চৌধুরী। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হলেও বাস্তব জীবনে পরিবারকে সময় দেওয়া এবং প্রিয় মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার বিষয়েও বরাবরই আন্তরিক এই অভিনেতা। এবার ছেলের এসএসসি টেস্ট পরীক্ষা শুরুর দিনে ফিরে দেখলেন নিজের স্কুলজীবনের স্মৃতি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি কোলাজ করে প্রকাশ করেন চঞ্চল। একটি ছবিতে রয়েছে তার নিজের এসএসসি পরীক্ষার সময়কার স্মৃতি, অন্যটিতে দেখা যায় ছেলে শুদ্ধর সঙ্গে তার সাম্প্রতিক একটি মুহূর্ত। দুই প্রজন্মের দুই ছবি যেন এক ফ্রেমে তুলে ধরেছে সময়ের পরিবর্তন আর বাবা-ছেলের জীবনের এক বিশেষ অধ্যায়।

পোস্টের ক্যাপশনে চঞ্চল জানান, প্রথম ছবিটি সেই বছরের, যে বছর তিনি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। আর দ্বিতীয় ছবিটি কয়েক দিন আগের। এবার তার একমাত্র ছেলে শুদ্ধর এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চে শুদ্ধর চূড়ান্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজের জীবনের সেই সময়ের সঙ্গে ছেলের বর্তমান অবস্থার মিল খুঁজে পেয়ে আবেগঘন কথাও লিখেছেন অভিনেতা। সময়ের পরিবর্তনকে সামনে রেখে তিনি লিখেছেন, ‘সময় বহমান…।’

পোস্টের শেষাংশে সবার ভালোবাসা ও শুভকামনা চেয়েছেন চঞ্চল। তার এই স্মৃতিচারণে উঠে এসেছে একজন অভিনেতার পরিচয়ের বাইরের মানুষটিকেও - যিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সঙ্গে ছেলের বেড়ে ওঠার সময়কে মিলিয়ে দেখছেন।

২০০৭ সালে পেশায় চিকিৎসক শান্তা চৌধুরীকে বিয়ে করেন চঞ্চল চৌধুরী। এই দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। এর আগে চলতি বছরের আগস্টে দাম্পত্য জীবনের দীর্ঘ পথচলা উপলক্ষে স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...