বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

আপত্তিকর ছবি-ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এবার তানজিন তিশাকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
আপত্তিকর ছবি-ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এবার তানজিন তিশাকে আইনি নোটিশ

ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ভেরিফায়েড পেজে ছড়ানোর অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সানায়া আনামের পক্ষে বুধবার (২৮ অক্টোবর) এ নোটিশ পাঠান অ্যাডভোকেট শুভ্র সিনহা রনি। বিষয়টি নিশ্চিত করে শুভ্র সিনহা রনি বলেন, ‘দুই দিনের মধ্যে ছবি ও ভুল তথ্য না সরানো হলে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

এদিকে নোটিশে বলা হয়, সানায়া আনাম ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। মঙ্গলবার তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ 'Tanjin Tisha' নামক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়িয়েছেন। এ ছাড়া তিনি দেশের গণমাধ্যমকেও বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।

তানজিন তিশা গত বছরের ৭ নভেম্বর তার ফেসবুক ম্যাসেঞ্জারে সানায়া আনামকে ভাইরালের হুমকি দেন। সেখানে বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ এরই ধারাবাহিকতায় তানজিন তিশা সানায়া আনামের ছবি ফেসবুকে আপলোড দিয়ে তার সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন বলে নোটিশে বলা হয়।

আরও বলা হয়, তানজিন তিশা পোস্টে ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’ মর্মে লেখা লিখেছেন। বাস্তবিকপক্ষে তারা বোন নয়। তানজিন তিশা সানায়া আনামকে অপর আরেকজনের বোন বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্ব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে। তানজিন তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে সানায়া আনামের মানহানি ঘটিয়ে যাচ্ছেন নোটিশে উল্লেখ করে বলা হয়, তানজিন তিশা পোস্টে দুজন মাইনর এর ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে তিনি অনুমতিও নেননি, যা সাইবার সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

আইনি নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশাকে ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। ভবিষ্যতে সানায়া আনামের কোনো ছবি তার ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তানজিন তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যে কোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হবেন মর্মে আইনি নোটিশে বলা হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...