বাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

সর্বশেষ ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও আন্দোলনের কারণে পরিকল্পিত হামের টিকাদান ক্যাম্পেইন বিলম্বিত হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালেও রাজনৈতিক অস্থিরতা ও ধর্মঘটের কারণে শিশুদের নিয়মিত রুটিন টিকাদান ব্যাহত হয়েছিল।
এরপর কর্তৃপক্ষ পুনরায় টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে এর মধ্যেও হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে।
হাম অত্যন্ত সংক্রামক রোগ। কাশি ও হাঁচির মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এর জটিলতার মধ্যে মস্তিষ্কে প্রদাহ ও গুরুতর শ্বাসকষ্ট রয়েছে। বিশেষ করে ছোট শিশুরা এ রোগে বেশি ঝুঁকিতে থাকে।
হুপিং কাশি শিশুদের মধ্যে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর কারণ হতে পারে। ডিপথেরিয়া শ্বাসনালি বন্ধ করে দেওয়ার পাশাপাশি হৃদ্যন্ত্র ও স্নায়ুর ক্ষতি করতে পারে। আর পর্যাপ্ত টিকা না পাওয়া জনগোষ্ঠীর মধ্যে পোলিও ভাইরাস পক্ষাঘাত সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞ কমিটির সতর্কতা অনুযায়ী, চলমান হামের প্রাদুর্ভাব শুধু একটি রোগের সংকট নয়। দেশের সামগ্রিক টিকাদান ব্যবস্থার দুর্বলতারও ইঙ্গিত। তাই দ্রুত টিকাদানকর্মীর ঘাটতি পূরণ ও টিকাদান কার্যক্রম জোরদার না করলে আরও কয়েকটি প্রাণঘাতী সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হতে পারে।

