বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সারাক্ষণ ক্লান্ত লাগে, বিষণ্নতায় ভুগছেন—জেনে নিন যে ভিটামিনের অভাবে হতে পারে এসব সমস্যা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
সারাক্ষণ ক্লান্ত লাগে, বিষণ্নতায় ভুগছেন—জেনে নিন যে ভিটামিনের অভাবে হতে পারে এসব সমস্যা

ভিটামিন ডি পাওয়ার উপায়

ভিটামিন ডি তিনটি প্রধান উপায়ে পাওয়া যায়—

১. সূর্যের আলো (প্রধান উৎস):সূর্যের আলো ত্বকে সরাসরি লাগলে শরীর স্বাভাবিকভাবেই ভিটামিন ডি তৈরি করে।

২. খাবার:প্রাকৃতিকভাবে এবং ফর্টিফায়েড (অতিরিক্ত ভিটামিন যুক্ত করা) খাবারের মাধ্যমে ভিটামিন ডি পাওয়া যায়।

৩. সাপ্লিমেন্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দ্রুত পূরণ করা যায়।

ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কী কী

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার সিংহ ভাগ ভিটামিন ডি-ই পাওয়া যায় সূর্যের আলো থেকে। এ ছাড়া কিছু খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যায়—

  • স্যামন, সার্ডিন, হেরিং ও ক্যানজাত টুনা মাছ
  • কড লিভার অয়েল ও গরুর কলিজা
  • ডিমের কুসুম
  • সাধারণ মাশরুম এবং অতিবেগুনি রশ্মিতে প্রক্রিয়াজাত মাশরুম
  • ফর্টিফায়েড দুধ, দই, ওটস/সিরিয়াল এবং কমলার জুস

ভিটামিন ডি-এর উপকারিতা

ভিটামিন ডি-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণ করা, যা হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ও মজবুত রাখার জন্য অপরিহার্য। এর অন্যান্য মূল উপকারিতাগুলো হলো—

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিস এবং অন্ত্রের প্রদাহের মতো অটোইমিউন রোগের ঝুঁকি কমায়।

গুরুতর রোগ থেকে সুরক্ষা:গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ভিটামিন ডি মাল্টিপল স্ক্লেরোসিস এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এ ছাড়া ফ্লু ও শ্বাসকষ্টজনিত জটিলতা কমায়।

মানসিক স্বাস্থ্য ও মেজাজ নিয়ন্ত্রণ:ভিটামিন ডি মেজাজ ঠিক রাখতে এবং বিষণ্নতা বা দুশ্চিন্তা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা:পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি ক্ষুধামন্দা তৈরি করে পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।

তথ্যসূত্র:হেল্থলাইন

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...