বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে দাখিলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা, নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে দাখিলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা, নতুন নির্দেশনা

দাখিল পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বেতন ছাড়াই পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি তাদের বৃত্তির টাকা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাংক হিসাবের নম্বর জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়েছে। অন্যদিকে নীতিমালা অনুযায়ী সাধারণ বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বৃত্তি পাওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে চতুর্থ বিষয় বাদে জিপিএ-৩।

বৃত্তি বণ্টনে ছাত্র ও ছাত্রীর জন্য সমান ৫০ শতাংশ করে বরাদ্দ রাখা হয়েছে। আর বিজ্ঞান ও সাধারণ বিভাগের মধ্যে বৃত্তি বণ্টনের অনুপাত ৩:৩২ নির্ধারণ করা হয়েছে। বৃত্তি পাওয়ার পর তা চালু রাখতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সদাচরণ ও সন্তোষজনক পড়াশোনার অগ্রগতি থাকতে হবে। শুধু নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ বৃত্তি পাবেন।

শুধু সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃত্তি কার্যকর হবে বলে এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান মাসিক বেতন নিতে পারবেন না। সবাই বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। কোনো প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের অধ্যায়নরত কোর্সের মেয়াদ অনুযায়ী প্রতিবছর এককালীন বৃত্তির অর্থ পাবেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...