বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজের দেয়াল থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এদিকে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

পোস্টে বলা হয়, ডিসেম্বরের আগেই ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি। ভয়ে হোক অথবা বুঝে হোক, এ কাজগুলো করার জন্য ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমি ক্যাম্পাসে থাকাকালীন এ বিষয়ে অবগত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। কলেজে থাকাকালে জানতে পারলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করে আসতাম।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...