বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ঘানার প্রেসিডেন্টের নতুন উড়োজাহাজ নিয়ে জনরোষ

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ঘানার প্রেসিডেন্টের নতুন উড়োজাহাজ নিয়ে জনরোষ

সরকারি মুখপাত্র কোয়াকয়ে ওফোসুও সমালোচনা নাকচ করে বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। নির্মাণসামগ্রীর দাম ও ঋণের সুদ কমার উদাহরণ দিয়ে তিনি এ যুক্তি তুলে ধরেন।

উড়োজাহাজটির অভ্যন্তরে শয়নকক্ষ ও গোসলখানা থাকার অভিযোগও উঠেছে। তবে ওফোসু তা অস্বীকার করে বলেন, এতে হেলান দেওয়া আসন রয়েছে, যা প্রয়োজনে ঘুমানোর উপযোগী করা যায়; আলাদা কোনো শয়নকক্ষ বা গোসলখানা নেই।

নতুন উড়োজাহাজটি ১৬ বছর পুরোনো ফ্যালকন ৯০০ ইএক্সের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। পুরোনো উড়োজাহাজটির জ্বালানির ট্যাংকে ক্ষয় ও ছিদ্রসহ বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। ২০২৫ সালে মেরামতের জন্য সেটি কয়েক মাস ফ্রান্সে আটকে ছিল।

ঘানা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক গডফ্রেড আলুফার বোকপিন বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও কঠোর ব্যয়সাশ্রয়ী নীতি, বেকারত্ব ও অবকাঠামোগত সংকটের মধ্যে উড়োজাহাজ কেনার সময় নির্বাচন প্রশ্নবিদ্ধ। তাঁর মতে, কেনার পরিবর্তে ভাড়া নেওয়া কেন অধিক সাশ্রয়ী ছিল না, সে বিষয়টি সরকারের প্রকাশ করা উচিত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...