ক্ষমতা হারাতে যাওয়া নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান

এর কিছুক্ষণ আগে নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে এই ভিডিও বার্তা দেন।
শর্ত দিয়ে নেতানিয়াহু বলেন, যদি ঐক্য সরকার গঠন করা হয়, তাহলে তার জোটের সব দলকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বাজায়েল স্মোরিচ ও ইতামার বেন গিভিরের মতো অতি উগ্রপন্থিদের আবারও সরকারে জায়গা দিতে হবে। তবে তিনি তার ভিডিওতে উল্লেখ করেননি ঐক্য সরকারের প্রধানমন্ত্রী কে হবেন।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নির্বাচনের পর নেতানিয়াহুর সুর পরিবর্তন হচ্ছে। নির্বাচনের পর পর তিনি ডানপন্থি সরকার গঠনের কথা বলেছিলেন। এরপর তিনি বৃহৎ জাতীয় সরকার গঠনের কথা বলেন। এখন তিনি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু অভিযোগ করে বলেছেন, কেউ একজন তাড়াহুড়া করে সরকার গঠন করতে চাইছেন। এমনকি আগামী সপ্তাহের মধ্যে, সন্ত্রাসবাদের সমর্থকদের (আরবদের) সঙ্গে নিয়ে। তিনি যাদের সঙ্গে সরকার গঠনের চেষ্টা করছেন তারা ইসরায়েলের পতন ঘটাতে চায়। যে সরকার হামাসের সমর্থকদের নিয়ে হবে তারা হামাসের বিরুদ্ধে লড়াই করবে না। গাজা ও লেবাননে থাকা ইসরায়েলি সেনাদের নিরাপত্তা রক্ষা করবে না।
আরবদের নিয়ে যদি কোনো সরকার গঠন করা হয়, তাহলে ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হবে অভিযোগ করে নেতানিয়াহু বলেন, ইউরোপে ইসলামপন্থিরা যে দাঙ্গা করছেন ইসরায়েলে তা ঘটবে যদি আরবদের সমর্থন নিয়ে সরকার গঠনা করা হয়। এমন সরকার নিয়ে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা হবে না।

