বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ।

গতকাল শনিবার ইরানের আধা-সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এই মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ শাহবখশ। ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি সুন্নি সশস্ত্র গোষ্ঠী ‘জৈশ আল-আদল’-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশের খাশ অঞ্চলের ‘কালেহ বিদ’ পুলিশ ফাঁড়িতে সংঘটিত সশস্ত্র হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। ওই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন।

ইরানের বিপ্লবী আদালতে তাঁকে সশস্ত্র বিদ্রোহ এবং রাষ্ট্র ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার (যাকে ইরানি আইনে ‘মোহারেবে’ বা খোদার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হয়) অপরাধে দোষি সাব্যস্ত করা হয়।

তবে ওই সংবাদ প্রতিবেদনে কালেহ বিদ পুলিশ স্টেশনে হামলাটি ঠিক কবে সংঘটিত হয়েছিল এবং এতে কতজন পুলিশ সদস্য হতাহত হয়েছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বেলুচ সংখ্যালঘু সম্প্রদায় ও ইরানি শিয়া সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলে আসছে।

জৈশ আল-অদল (যার অর্থ ‘ন্যায্যতার সেনাবাহিনী’) একটি সুন্নি বেলুচ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে গোষ্ঠীটি।

প্রদেশটিতে সুন্নি বেলুচ জনগোষ্ঠীর ওপর বৈষম্যের অভিযোগ তুলে তারা নিয়মিতই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং সীমান্তরক্ষী বাহিনীর চৌকি ও টহল দলকে লক্ষ্য করে বিভিন্ন সময় প্রাণঘাতী আক্রমণ চালিয়ে আসছে। ইরান, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তেহরান। এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে কঠোর বার্তা দেওয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...