বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ইউক্রেনের বন্দরে পচছে শস্য—খাদ্যসংকট তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
ইউক্রেনের বন্দরে পচছে শস্য—খাদ্যসংকট তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার হামলায় কৃষ্ণসাগর ও আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অ্যামব্রে অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত দুই পক্ষ মোট ৩১৭টি বাণিজ্যিক ও অন্যান্য জাহাজে হামলা চালিয়েছে। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল ৭৪। অর্থাৎ হামলার ঘটনা চার গুণেরও বেশি বেড়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্যনিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণ বিভাগের পরিচালক জ্যঁ-মার্তিন বাউয়ার বলেন, বিশ্বে গম বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল। কৃষ্ণসাগরে অস্থিরতার কারণে ইউক্রেনের কৃষকেরা উৎপাদিত শস্য বিক্রি করতে পারছেন না। ফলে তাঁদের গুদামে অতিরিক্ত মজুত জমছে এবং বাজারে দামও কমে যাচ্ছে।

তিনি বলেন, কৃষ্ণসাগর ও হরমুজ প্রণালি একই খাদ্যব্যবস্থার ভিন্ন দুটি গুরুত্বপূর্ণ অংশ। একটি শস্য রপ্তানির জন্য অপরিহার্য, অন্যটি তেল ও সার সরবরাহের গুরুত্বপূর্ণ পথ। ফলে এ দুটি পথে বিঘ্ন ঘটলে খাদ্য উৎপাদন, পরিবহন ও কেনার খরচ—সবই বেড়ে যায়।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দেশটির শস্য রপ্তানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কমেছে। ২০২৫-২৬ মৌসুমে দেশটি ৩ কোটি ৭৫ লাখ টন শস্য ও ডালজাতীয় পণ্য রপ্তানি করেছিল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ছিল এসব পণ্যের অন্যতম প্রধান বাজার।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...