বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সংঘর্ষের তীব্রতায় পেছনের বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ক্রেন ও ভারী সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮৮ জন আহত যাত্রীকে গিজা ও আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এর আগে স্থানীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ও আহতের সংখ্যা ১২০ জন বলে জানালেও পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিক সংখ্যা প্রকাশ করে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, পুরো পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ ঘটনায় কারিগরি ত্রুটি বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দেন সিসি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...