পাকিস্তানি টিভি উপস্থাপক রাবিয়াকে গুলি করে হত্যা—স্বামীর স্বীকারোক্তি

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন টেলিভিশন উপস্থাপক রাবিয়া আহসান। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তাহির।
সোমবার (৯ নভেম্বর) এনডিটিভি জানায়, রোববার বেলা ৩টার দিকে নিজের শয়নকক্ষে গুলিবিদ্ধ হন ৪১ বছর বয়সী রাবিয়া। ঘটনার সময় একই বাড়িতে বসবাসকারী তাঁর মা ও বোন বাড়ির লনে ছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শয়নকক্ষে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামীকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

