ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

তবে ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার আদালতে বলেন, তাঁর মক্কেল এখন আগের মানুষটি নন। দীর্ঘদিন ধরেই তিনি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছেন। মদ ও মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা এবং সাম্প্রতিক সময়ে খ্রিষ্টধর্মের প্রতি নতুন করে বিশ্বাস স্থাপনের বিষয়েও প্রকাশ্যে কথা বলেছেন ব্র্যান্ড।
তবে তাঁর বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় ভুক্তভোগীর বয়স ছিল মাত্র ১৬ বছর। পুলিশের প্রধান গত শুক্রবার বলেছেন, এ ঘটনায় আরও অনেক নারী অভিযোগ নিয়ে সামনে এলে তিনি অবাক হবেন না।
‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রাসেল ব্র্যান্ড। এর আগে তিনি দাবি করেছিলেন, সম্মতি ছাড়া কখনো কারও সঙ্গে যৌন সম্পর্কে জড়াননি। তবে বর্তমান মামলাগুলোর বাইরে আরও দুটি ধর্ষণ এবং একটি অশালীন যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।

