বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন, পোস্তগোলা সেতুতে দুটি গ্যাস সিলিন্ডারে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া বনশ্রীর মেরাদিয়া এলাকায় ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ধোঁয়ায় স্টেশনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, স্টেশনের নিচে আগুন লাগার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার কিছু পর থেকে স্টেশনের কার্যক্রম আবার চালু করা হয়।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আগুন নিভে গেলে যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

ডিএমপির শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পোস্তগোলা সেতুতে এমন একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেল স্টেশনসংলগ্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পালানোর সময় দুজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে বৃষ্টির মধ্যেই অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

একই দিন সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...