বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

ইরান যুদ্ধ ‘শেষ’: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
ইরান যুদ্ধ ‘শেষ’: ট্রাম্প

যুদ্ধের প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কেশম দ্বীপে ‘সীমিত মাত্রার হামলা’ চালানোর কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করাকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌ চলাচল রুটের স্বীকৃতি এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। এর মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিও রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...