টানা পাঁচদিন ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সৌদিতে বন্যার সতর্কতা

আসির অঞ্চলের অধিকাংশ এলাকায় পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার, বুধবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সেখানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
মক্কা, জেদ্দা ও মদিনায় বৃষ্টির পূর্বাভাস
মক্কা অঞ্চলের পবিত্র মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, তায়েফ, মাইসান, আদহাম, আল-আরদিয়াত, খুলায়েস ও বাহরায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া তুরবাহ, আল-খুরমাহ, রানিয়াহ, আল-মুওয়াইহ, আল-কুনফুদাহ ও আল-লাইথ এলাকায় পুরো পাঁচ দিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
মদিনা অঞ্চলের পবিত্র মদিনা নগরী, আল-হানাকিয়াহ, মাহদ আল-জাহাব ও ওয়াদি আল-ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা বেশি থাকার পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া শুক্রবার ও শনিবার আল-উলা, আল-আয়েস, বদর ও খাইবার এলাকায় বৃষ্টি হতে পারে।
রিয়াদ, কাসিম ও পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টি
হাইল, কাসিম ও রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

