বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম
বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

যুদ্ধের পরও ধ্বংস হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র

বহু বছর ধরে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণকেন্দ্র নির্মাণ করে আসছে। এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ বলা হয়। মূলত যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রের মজুত সুরক্ষিত রাখা এবং সামরিক অভিযান অব্যাহত রাখার সক্ষমতা নিশ্চিত করতেই এগুলো তৈরি করা হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে এবং যুদ্ধ শেষ হওয়ার পরও বিভিন্ন পক্ষ দাবি করেছিল, দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পরে দেখা যায়, অনেক ক্ষেত্রে ‘ধ্বংস’ বলতে মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাওয়াকে বোঝানো হয়েছিল। পরবর্তী সময়ে ইরান সেগুলো খনন করে আবারও বের করতে সক্ষম হয়। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর ক্ষেত্রে এটিই অন্যতম বড় সমস্যা। কারণ, অনেক গভীরে মাটির নিচে থাকা এসব স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন।

রোববার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে স্থানান্তর করেছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোহেব্বি জানিয়েছেন, আইআরজিসি কেবল ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার নির্মাণেই সীমাবদ্ধ নেই; বরং মাটির গভীরে ‘মিসাইল প্রোডাকশন সিটি’ বা ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী প্রতিষ্ঠা করছে।

তাঁর দাবি, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে দেশটি ব্যাপক বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে পারবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর এমন দাবি সামনে এসেছে।

২০২৫ সালের সংঘাতের সময় ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে ইরান। একই সঙ্গে সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সেগুলো আড়াল করার প্রচেষ্টাও চালানো হচ্ছে।

অর্থাৎ, নতুন ভূগর্ভস্থ স্থাপনা উন্মোচনের মধ্য দিয়ে ইরান মূলত বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা টিকে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। ইরানও সমঝোতার সম্ভাবনার বিষয়টি পুরোপুরি নাকচ করছে না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...