যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রটি শনাক্ত করে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুলাই আলফাতিহ যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে জার্মানির বার্লিনে হাসেনহাইড পার্কে যান। সেখানে এক সহযোগীর কাছ থেকে পাঁচটি গুলিভর্তি আধা-স্বয়ংক্রিয় পিস্তল সংগ্রহ করেন। পরে সেগুলো প্রায় ৩২০ মাইল দূরে অস্ট্রিয়ার ভিয়েনায় নিয়ে একটি ভাড়া করা গুদামে লুকিয়ে রাখেন। সেখানে মুখোশ, গ্লাভসসহ হামলার জন্য প্রয়োজনীয় পোশাকও রাখা হয়েছিল।
জার্মান কৌঁসুলিদের দাবি, আলফাতিহ মুখোশ পরে দুটি পিস্তলের সামনে বসে একটি ভিডিও ধারণ করেন। এতে তিনি হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের পক্ষে প্রতিশোধ নেওয়ার কথা বলেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে রক্তের বার্তা দেওয়ার হুমকি দেন।
হামলার এক সপ্তাহ আগে, গত ১ অক্টোবর জার্মান পুলিশ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। একই সময়ে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে আলফাতিহকে আটক করে। পরে তাঁকে জামিনে মুক্তি দিয়ে নজরদারিতে রাখা হয়।

