বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সৌদিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুতির, তিন দিনে ২৪ সামরিক অভিযান

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
সৌদিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুতির, তিন দিনে ২৪ সামরিক অভিযান

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীগোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্রের দাবি, গত প্রায় তিন দিনে সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকায় মোট ২৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে তাদের সশস্ত্র বাহিনী। তবে এসব অভিযানের সংখ্যা ও সাফল্যের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের লাহিজ ও আল-জাওফ প্রদেশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দেশটির পূর্বাঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন এবং দক্ষিণাঞ্চলীয় জিজান এলাকায় সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

হুতিদের দাবি অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন এবং ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের তিন নম্বর পাম্পিং স্টেশন লক্ষ্য করে দুটি ড্রোন পাঠানো হয়। পাশাপাশি জিজান অঞ্চলের আল-তুওয়াল এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তবে এসব হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে কি না, কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ হুতিদের এসব হামলার দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। এর আগে জিজান অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারির পর সৌদি সিভিল ডিফেন্স বিপদ কেটে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

এদিকে ইয়াহিয়া সারির দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের ছয়টি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ৮৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রদেশগুলো হলো লাহিজ, তায়িজ, সা’দা, আল-জাওফ, মারিব ও আমরান। হুতিদের ভাষ্য, এসব হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এডেনেও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতিরা। তাদের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শহরের রাস আব্বাস সামরিক ক্যাম্পে অবস্থিত একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অস্ত্রভাণ্ডারটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...