রাজধানীর পল্লবীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিরপুর বিভাগ জানায়, শনিবার রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২-এর ব্লক-সি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন।
এসময় ঘটনাস্থল থেকে মো. নাঈম খান (২৮), মো. মারুফ (২০) ও শেখ ইমরান শুভকে (৩১) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই রাতে ৩টার দিকে পল্লবী থানাধীন আজিজ মার্কেটের ১৫/৯/বি নম্বর বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুস সবুর (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

