বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়।

কারাগারে বন্দি থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো অটুট। গত অক্টোবরের শুরুতে তাঁর হাজার হাজার সমর্থক কয়েক দিনব্যাপী পদযাত্রা নিয়ে রাজপথে নামেন। তাঁদের প্রধান দাবি ছিল ইমরান খানের মুক্তি। পরে কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেয় এবং ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়ায় ইমরান খানের দল পিটিআই–এর সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে।

এদিকে, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়কসহ বিভিন্ন দেশের সাবেক অধিনায়কেরা ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাঁদের আবেদনে ইমরান খানকে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...