বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ডয়েচে ব্যাংক থেকে ট্রাম্পের কর–নথি ফাঁস, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ডয়েচে ব্যাংক থেকে ট্রাম্পের কর–নথি ফাঁস, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

৬ এপ্রিল কুনকেকে পাঠানো এক বার্তায় জেউইং জানান, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের তিনি বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাটি কোনো ‘নিয়ন্ত্রক বিধি লঙ্ঘন’ (Regulatory Breach) নয়, বরং একটি ‘অল্পের জন্য এড়ানো বিপর্যয়’ (Near-miss)। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবসায়িক শাখা এ বিষয়ে একটি ‘সীমিত পরিসরের তদন্ত’ (Light-touch Investigation) পরিচালনা করবে।

পরদিন ৭ এপ্রিল ডয়েচে ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কুনকে জেউইংকে জানান, সবকিছুই ‘পরিকল্পনা অনুযায়ী’ হয়েছে। তবে বৈঠকে ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড) ঘটনাটি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্তের অনুরোধ জানায়। এর জবাবে জেউইং লেখেন, ‘খুব ভালো! অভিনন্দন।’ তিনি আরও বলেন, ঘটনাটি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক তদন্তে গড়ালেও সমস্যা নেই। তবে তিনি স্বীকার করেন, ‘যা ঘটেছে, তা একটি ভয়াবহ ভুল।’

এ বিষয়ে ডয়েচে ব্যাংকের এক মুখপাত্র বলেন, ‘সম্ভাব্য, সাবেক কিংবা বর্তমান গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। সাধারণভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রে তদারকি কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকগুলোর আলোচনা এবং সন্দেহজনক লেনদেনসংক্রান্ত প্রতিবেদন (Suspicious Activity Reports) সম্পর্কে মন্তব্য করা আইনত নিষিদ্ধ। এসব প্রতিবেদন রয়েছে কি না, সে বিষয়েও মন্তব্য করার সুযোগ নেই।’

ফ্রাঙ্ক কুনকের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। নিউইয়র্ক ফেডও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, ভুলবশত নথিগুলো যাঁর কাছে পাঠানো হয়েছিল, সেই হিসাবরক্ষক জানিয়েছেন, ঘটনাটি তাঁর মনে নেই।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...