বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বছরের ওয়ার্কিং হলিডে ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজের বাধ্যতামূলক সময়সীমা বাড়ানো হচ্ছে। আগামী ২০২৭ সালের ১ মার্চ থেকে এ ভিসার আবেদনকারীদের দ্বিতীয় বছরের অনুমতির জন্য চার মাস গ্রামীণ এলাকায় কাজ করতে হবে। বর্তমানে এ সময়সীমা তিন মাস। তবে তৃতীয় বছরের ভিসার জন্য ছয় মাস কাজের শর্ত অপরিবর্তিত থাকছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, অস্ট্রেলিয়ার আঞ্চলিক এলাকাগুলোতে শ্রমিকসংকট মোকাবিলা এবং অভিবাসনের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার শর্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা আগের মতোই গ্রামীণ এলাকায় কাজের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়ার্কিং হলিডে মেকার (ডব্লিউএইচএম) কর্মসূচির আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণেরা এক বছরের কাজ ও ভ্রমণের ভিসা পেয়ে থাকেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট আঞ্চলিক এলাকায় কাজ করলে দ্বিতীয় ও তৃতীয় বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণেরা সাধারণত কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, খুচরা ব্যবসা ও শিশু পরিচর্যার মতো খাতে কাজ করেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...