ক্ষমা চেয়ে পরিবারের উদ্দেশে কী বললেন জেনসেন হুয়াং

এনভিডিয়ায় ফিরতে চান হুয়াং
এদিকে মঙ্গলবারের বিবৃতিতে এনভিডিয়ার নেতৃত্বে ফেরার ইচ্ছাও স্পষ্ট করেছেন হুয়াং। তিনি বলেন, পদত্যাগের পর প্রতিষ্ঠানটির কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে তাঁকে আবার সিইও হিসেবে ফেরানোর আহ্বান জানানো হয়েছে।
পরিচালনা পর্ষদ যদি মনে করে, তাঁর প্রত্যাবর্তন শেয়ারধারী, কর্মী, প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ভালো হবে, তাহলে তিনি দায়িত্ব নিতে সম্মানিত বোধ করবেন।
ব্যক্তিগত জীবনে গুরুতর ভুল করেছেন স্বীকার করে তিনি পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে টেসলা ও এক্সএআইয়ের প্রধান ইলন মাস্কসহ কয়েকজন প্রভাবশালী এআই বিনিয়োগকারী হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর প্রত্যাবর্তনকে ‘খারাপ ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন।
গত এক সপ্তাহের অস্থিরতায় এনভিডিয়ার শেয়ারের দরেও নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে, চীনের হাতে এনভিডিয়ার উন্নত মার্কিন চিপ পৌঁছানোর অভিযোগ ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে আগামী ১ ডিসেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।

