বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ঢাকার দুই সিটিতে ২০টি বিশেষ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ঢাকার দুই সিটিতে ২০টি বিশেষ কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড়ভাবে তদারকির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে পৃথক ২০টি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ঢাকা মহানগরের সার্বিক পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি মূল্যায়নে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক ১০টি জোনে এসব তদারকি কমিটি কাজ করবে। গঠিত প্রতিটি জোনাল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।

কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। এর পাশাপাশি সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, মেডিকেল উইং এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদেরও কমিটিতে রাখা হয়েছে। মাঠপর্যায়ে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিশ্চিত করতে প্রতিটি কমিটির সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...