বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুন
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রে ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান বজায় রেখেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশজুড়ে অভিবাসনবিরোধী ব্যাপক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্রে তিন লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে।

পররাষ্ট্র দপ্তরের বরাতে চুয়াডাঙ্গা ডট নেট জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় দেশটির শাসনভার গ্রহণের পর থেকেই এই বিপুল পরিমাণ ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। এক পোস্টে তিনি লেখেন, “৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট-যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।”

জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।”

নিজের পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি বার্তাও শেয়ার করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অতীতের যেকোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসন অনেক দ্রুতগতিতে সবচেয়ে বেশি ভিসা বাতিল করার নজির গড়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...