বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

মাওকে নিয়ে কৌতুকের জেরে চীনে এমবাপ্পেকে বয়কট, স্পনসরশিপ বাতিল

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
মাওকে নিয়ে কৌতুকের জেরে চীনে এমবাপ্পেকে বয়কট, স্পনসরশিপ বাতিল

চীনের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ এবং পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান দংপেং এমবাপ্পেকে ঘিরে বিতর্কের মধ্যে জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি সরাসরি ওই ভিডিও ক্লিপের কথা উল্লেখ করেনি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, সিসিটিভির সংবাদ অ্যাপগুলো থেকেও এমবাপ্পেসংক্রান্ত কনটেন্ট সরিয়ে নেওয়া হয়েছে।

১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন মাও সে তুং। তাঁর শাসনামলে ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচির কারণে সৃষ্ট দুর্ভিক্ষে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়। পরবর্তী সাংস্কৃতিক বিপ্লবেও ব্যাপক সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটে। ১৯৭৬ সালে তাঁর মৃত্যুর পর চীন বিশ্ব অর্থনীতির দিকে আরও উন্মুক্ত হলেও দেশটির কমিউনিস্ট পার্টি এখনো তাঁকে জাতীয় প্রতীক হিসেবে সম্মান করে।

চীনে ব্যাপক জনপ্রিয় এমবাপ্পে এর আগেও বিভিন্ন মিমের বিষয় হয়েছেন। ফুটবল অঙ্গনে তাঁকে কখনো কখনো ‘স্বৈরশাসক’ বলে ঠাট্টা করা হয়। তবে ফ্রান্স ফুটবল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইতিহাসে লাখো মানুষের দুর্ভোগের জন্য দায়ী ব্যক্তিদের সঙ্গে তুলনা করার মধ্যে এমন একটি দিক রয়েছে, যা আর মজার থাকে না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...