বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

সার্বিয়ায় স্বৈরশাসকের পতনের পর ছাত্রদের তোপের মুখে গণমাধ্যম, ‘পক্ষপাতদুষ্ট’ খবরের জন্য ক্ষমাপ্রার্থনা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম
সার্বিয়ায় স্বৈরশাসকের পতনের পর ছাত্রদের তোপের মুখে গণমাধ্যম, ‘পক্ষপাতদুষ্ট’ খবরের জন্য ক্ষমাপ্রার্থনা

দেশটির উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন ভয়ভোদিনার সংবাদ উপস্থাপক গোরান এরোর বলেন, ‘বহু বছর ধরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি।’ তিনি বলেন, ‘আমরা নীরব থেকেছি, চোখ বন্ধ করে থেকেছি, একপেশেভাবে ঘটনাবলি তুলে ধরেছি এবং প্রয়োজনীয় প্রশ্ন করতে ব্যর্থ হয়েছি। এ জন্য আমরা আমাদের দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থী।’

ভুচিচের দলের পরাজয়ের পর রেডিও টেলিভিশন ভয়ভোদিনার ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক নেনাদ চাচিচ পদত্যাগ করেছেন। একই সঙ্গে চ্যানেলটি তাদের সংবাদ সম্প্রচার শুরু করেছে স্টুডেন্ট লিস্টের নির্বাচনী বিজয় উদ্যাপনের দৃশ্য দিয়ে। নির্বাচনের আগের রাতে এসব দৃশ্য সম্প্রচার করতে ব্যর্থ হয়েছিল চ্যানেলটি। ভুচিচের শাসনামলে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে দেশটির ছাত্র আন্দোলন জাতীয় সম্প্রচারমাধ্যমের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা ইনফর্মার টিভি নামে আরেকটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করেন। ওই সময় চ্যানেলটিতে সরাসরি সম্প্রচার চলছিল। প্রায় ৩০ জন বিক্ষোভকারী সংবাদকক্ষে ঢুকে চ্যানেলটির প্রধান সম্পাদক ও মালিক দ্রাগান ভুচিচেভিচকে ঘিরে ধরেন। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ ‘মুক্ত সার্বিয়ায় এভাবেই হয়’ এবং ‘ভুচিচ এখন কোথায়?’ বলে স্লোগান দেন। তাঁদের মধ্যে কয়েকজন ভুচিচেভিচকে গ্রেপ্তারেরও দাবি জানান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...