বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশসহ উপকূলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ পড়ে মারা গেছেন।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূলে আঘাত হানে। এরপর রাজ্যের বিশাখাপত্তনম, আনাকাপল্লে, কাকিনাদা, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় হতাহতের ঘটনা ঘটে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, স্কেলে তৃতীয় সর্বোচ্চ শ্রেণির ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানা অর্ণব বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের ওপর অবস্থান করছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...