বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুন
বিজ্ঞাপন

নেতানিয়াহু নাকি আইজেনকট, কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
নেতানিয়াহু নাকি আইজেনকট, কে হচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে এখনো জানা যায়নি কে বিজয়ী বা কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। প্রাথমিক ফল ও বিভিন্ন এক্সিট পোলের হিসাবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের জোটের মধ্যে ব্যবধান খুবই কম। ফলে পরবর্তী সরকার গঠনে এখন মূল প্রশ্ন—১২০ আসনের নেসেটে অন্তত ৬১টি আসন কারা নিশ্চিত করতে পারবে?

ইসরায়েলের ইতিহাসে প্রতিটি সরকারই জোটের মাধ্যমে গঠিত হয়েছে। এবারের নির্বাচনেও কোনো একক দল ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখন পর্যন্ত কে এগিয়ে

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রাথমিক গণনায় ২৭টি আসন নিয়ে সবচেয়ে বড় এবং একক দল হিসেবে এগিয়ে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। সামগ্রিকভাবে নেতানিয়াহুর জোট ৫৪টি এবং আইজেনকটের বিরোধী জোট ৫০টি আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাবে দেখা গেছে।

নির্বাচনের রাতে প্রকাশিত চারটি এক্সিট পোলেও প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাওয়া যায়। ইসরায়েলের কান ১১ ও চ্যানেল ১৩-এর হিসাবে নেতানিয়াহু ও আইজেনকটের দুই জোটই ৫১টি করে আসন পেতে পারে। চ্যানেল ১২ নেতানিয়াহুর জোটকে ৫২ এবং আইজেনকটের জোটকে ৪৯ আসন দিয়েছে। আর চ্যানেল ১৫-এর হিসাবে নেতানিয়াহুর জোট ৫৫ এবং বিরোধী জোট ৪৯ আসন পেতে পারে।

কত আসন দরকার

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। দেশের মোট ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ পেলে কোনো দল পার্লামেন্টে আসন পায়। আর সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন।

প্রাথমিক গণনা বা কোনো এক্সিট পোলেই প্রধান দুই জোট ৬১ আসনে পৌঁছাতে পারেনি। এখন তাদের সামনে কাজ হলো প্রয়োজনীয় আসন পূরণ করতে অন্য দলগুলোকে জোটে আনা।

এর মধ্যে আরব নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্ট সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এক্সিট পোলগুলোতে এই দুই দলের সম্মিলিত আসন ১৬ থেকে ১৯টির মধ্যে হতে পারে বলে ধারণা করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...