বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল
বিজ্ঞাপন

একযোগে বিশ্বের ১১৩ বন্দরে ধর্মঘট, বড় ধাক্কার মুখে বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
একযোগে বিশ্বের ১১৩ বন্দরে ধর্মঘট, বড় ধাক্কার মুখে বাণিজ্য

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও অস্ত্র রপ্তানিতে সমুদ্রবন্দর ব্যবহারের প্রতিবাদে বিশ্বজুড়ে একযোগে ধর্মঘট পালন করছেন ডকশ্রমিকেরা। যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়ে ২২ দেশের ১১৩টি সমুদ্রবন্দরে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার শ্রমিক।

শুক্রবার (৩০ অক্টোবর) পালিত এ কর্মসূচির কারণে বিভিন্ন বন্দরে জাহাজ চলাচল, পণ্য ওঠানো ও খালাসের কাজ ব্যাহত হতে পারে। ডকশ্রমিকদের একযোগে ডাকা এই ধর্মঘট বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালি, ফ্রান্স, গ্রিস, স্পেন, তুরস্ক ও মরক্কোর ডকশ্রমিক ইউনিয়নগুলোর যৌথ উদ্যোগে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এখন পর্যন্ত ১১৩টি বন্দরের ২৫টির বেশি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

আয়োজকদের দাবি, সমন্বিত এ ধর্মঘটের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ৪০ শতাংশের বেশি পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। আটকে পড়তে পারে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্যবাহী চালান।

ইউরোপ ও এর বাইরের গুরুত্বপূর্ণ নৌপরিবহন কেন্দ্রগুলোতেও এ কর্মসূচির প্রভাব পড়ছে। এসব বন্দরের মধ্যে রয়েছে জার্মানির হামবুর্গ, স্পেনের ভ্যালেন্সিয়া, ফ্রান্সের লে হাভর, ইতালির জেনোয়া, মরক্কোর তাঞ্জিয়ার মেড এবং ভারতের নাভা শেভা।

জার্মানির ভের.দি, আয়ারল্যান্ডের এসআইপিটিইউ, ডেনমার্কের থ্রিএফ এবং ভারতের ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের মতো শ্রমিক সংগঠনগুলো এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...