বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনে
বিজ্ঞাপন

বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম
বিস্ফোরণের পর ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শোধনাগারটিতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন ছড়িয়ে পড়ে। সালফার পিচ সংরক্ষণের একটি ট্যাংকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনের বিশাল শিখা ও ঘন ধোঁয়া আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন শুধু ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য কোনো অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

এদিকে ঘটনার পরপরই এইচপিসিএলের অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। শোধনাগারের সব ইউনিটও নিরাপদে চালু রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...