বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার খবরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। এই হামলায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ২০ সেন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ৯৬.৬৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে বিশ্বমান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ সেন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৮০ ডলারে লেনদেন হয়।

এর আগে গত সোমবার ইরানি ও কাতারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা থেকে সংঘাত অবসানের আশা তৈরি হলে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।

সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ওয়াশিংটন ইরানের কেশম দ্বীপে এই সামরিক আঘাত হেনেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...