বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’
বিজ্ঞাপন

ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

তবে এই অর্থপ্রবাহ বাইন্যান্সের মোট সম্পদের তুলনায় ‘তুলনামূলকভাবে সীমিত অংশ’। প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার ৭০০ কোটি ডলার। হ্যাকিংয়ের প্রভাব, পরবর্তী সময়ে গ্রাহকদের অর্থ তুলে নেওয়া এবং বাজারদরের পরিবর্তন সবকিছু বিবেচনায় নিয়েই এই হিসাব করা হয়েছে বলে মুখপাত্র জানান।

তিনি আরও বলেন, ‘অর্থ তুলে নেওয়ার পরিমাণ এখন স্থিতিশীল হচ্ছে। অন-চেইন লেনদেনের ক্ষেত্রে আমরা যেটিকে স্বাভাবিক ও প্রত্যাশিত বলে মনে করি, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

গত সপ্তাহে বাইন্যান্স জানিয়েছিল, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানের একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হয়েছিল। এর মাধ্যমে হামলাকারী অননুমোদিতভাবে ক্রিপ্টো সম্পদ সরিয়ে নেওয়ার সুযোগ পায়।

হ্যাকিংয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত সম্পদ জব্দ করতে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির ইস্যুকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে বাইন্যান্স। এরপর প্রতিষ্ঠানটিতে বড় ক্রিপ্টোকারেন্সিগুলোর লেনদেন আবার শুরু হয়েছে।

বাইন্যান্স বারবার বলেছে, এই হামলার কারণে হওয়া সব ক্ষতি তারা নিজেরাই বহন করবে। প্রতিষ্ঠানটির দাবি, হ্যাকিংয়ের ঘটনায় চুরি হওয়া সম্পদের প্রায় ৯৫ শতাংশ ইতিমধ্যে তারা পূরণ করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...