বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনে
বিজ্ঞাপন

ইরানের অনমুতি ছাড়া হরমুজ পাড়ি, ৩ ট্যাংকারে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
ইরানের অনমুতি ছাড়া হরমুজ পাড়ি, ৩ ট্যাংকারে বিস্ফোরণ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর প্রণালিটি অতিক্রম করতে থাকা জাহাজগুলো আটকে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় নৌমাইনের আঘাতে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।

আইআরজিসির দাবি, প্রণালিটির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় ট্যাংকারগুলো তাদের অবস্থান শনাক্তকরণ ও অনুসরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। হরমুজের দক্ষিণ উপকূলে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিষয়ে দেশটি বারবার সতর্ক করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...