বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের

নোটিশে বলা হয়েছে, আদালত মামলাটির বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা কিংবা শুরু করার বিষয়ে কোনো পদক্ষেপ না নিতে অ্যাংমোকে পরামর্শ দেওয়া হয়েছে।

নোটিশে যা বলা হয়েছে

এইচআইএএলকে বরাদ্দ দেওয়া জমি নিয়ে চলমান আইনি বিরোধের সঙ্গে স্কুলটির বিষয়ে দেওয়া সতর্কবার্তাকে যুক্ত করেছে প্রশাসন। আদালতে বিচারাধীন বিষয়টির ওপর যাতে প্রতিষ্ঠানের কোনো পদক্ষেপ প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিরোধের সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। সে সময় হিমালয় অঞ্চলে টেকসই উন্নয়নবিষয়ক একটি বিকল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ফিয়াং থাং এলাকায় এইচআইএএলকে ১ হাজার ৭৬ কানাল ও ১ মারলা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল।

কিছু শর্ত সাপেক্ষে ৪০ বছরের জন্য জমিটি ইজারা দেওয়ার প্রস্তাব ছিল। তবে ২০২৫ সালের ২১ আগস্ট লাদাখ সরকার জমি বরাদ্দ বাতিল করে। প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইজারার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি এবং যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও গড়ে তোলেনি।

প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় এইচআইএএল। চলতি বছরের সেপ্টেম্বরে মামলাটির শুনানির সময় বিতর্কিত জমির ওপর তৃতীয় পক্ষের স্বত্ব তৈরি না করতে প্রশাসনকে নির্দেশ দেন আদালত। তবে আদালতের অন্তর্বর্তীকালীন ওই আদেশে জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...