বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

ইতালীয়দের কাছে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
ইতালীয়দের কাছে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রবাসে ইসলামের প্রচার ও প্রসার এবং ইসলামের সৌন্দর্য, উদারতা ও মানবিক মূল্যবোধ ইতালীয় সমাজের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে সেন্ট্রো ইসলামিক রোমা (CIR)।

রাজধানী রোমে দৈনিক জন্মভূমি পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ সভায় CIR-এর প্রেসিডেন্ট আহমেদ সংগঠনটির বিগত দিনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ইসলামের অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আরও কার্যকরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সভায় CIR প্রেসিডেন্ট বলেন, ইসলামের প্রকৃত সৌন্দর্য, উদারতা, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ইতালীয় কমিউনিটির কাছে আরও সুন্দরভাবে উপস্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি CIR-এর বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে প্রবাসী সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় রোমের প্রবাসী সাংবাদিক বেলাল হোসেন, নুরুজামান খান রিপন, লাবণ্য চৌধুরী, হুমায়ুন কবির, মিনহাজ হোসেন, জায়েদুল হক সোহেল ও লিটন চৌধুরী এবং কমিউনিটি ব্যক্তিত্ব হোসাইন আহমেদ মোয়াজ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিক ও কমিউনিটি প্রতিনিধিরা CIR-এর বিভিন্ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি সংগঠনটির ইতিবাচক উদ্যোগগুলো সমগ্র বাংলাদেশি কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় CIR-এর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে রোমের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনের সদস্যদের অংশগ্রহণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইসলামিক অনুষ্ঠান ও কার্যক্রমে তাদের উপস্থিতির চিত্র তুলে ধরা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা, আন্তধর্মীয় সম্প্রীতি এবং ইতিবাচক ভূমিকা প্রশংসিত হয়।

মতবিনিময় সভায় CIR-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মুসা, উইমেন হাউসের ট্রেজারার সিমোন ডি জর্জিও এবং দায়িত্বপ্রাপ্ত লজিস্টিক কর্মকর্তা জেলেরও আউএলহাজই।

সভায় বক্তারা বলেন, প্রবাসে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরতে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা, মানবিক উদ্যোগ ও গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে CIR-এর কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...