মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

কেবল ফর্টিফায়েড খাবারে ভরসা নয়
বাজারে প্রচলিত অনেক ব্রেকফাস্ট সিরিয়াল বা পাউরুটিতে আলাদাভাবে আয়রন যোগ করা থাকে। যাকে ফর্টিফায়েড খাবার বলা হয়। কিন্তু ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, খাবারের স্বাদ ও রং ঠিক রাখতে প্রস্তুতকারকেরা এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা আমাদের শরীর ভালোভাবে শোষণ করতে পারে না। তাই প্যাকেটজাত খাবারের বদলে প্রাকৃতিক উৎস, যেমন ছোলা, ব্রকলি, টফু বা সূর্যমুখীর বীজের ওপর বেশি ভরসা রাখা বুদ্ধিমানের কাজ।
খাবারের সঙ্গে কী পান করছেন, সেদিকে খেয়াল রাখুন
খাবার খাওয়ার ঠিক পরপরই এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু চা ও কফিতে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক উপাদানগুলো খাবার থেকে আয়রন শোষণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তাই খাবারের পুরো পুষ্টিগুণ পেতে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা বা কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

