আজকের রাশিফল: দুই চাপে মেজাজ থাকবে সপ্তমে, প্রেমে ‘সংস্কার’ আনতে চাইলে হিতে বিপরীত

মেষ রাশি (২১ মার্চ–১৯ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ নাটকীয়। মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ আজ হরমুজ প্রণালির মতোই উত্তপ্ত থাকতে পারে। অফিসে বসের ঝাড়ি আর বাজারে সবজির দাম—এই দুইয়ের চাপে পড়ে আপনার মেজাজ সপ্তমে চড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বব্যাংকের মতো হতাশাজনক পূর্বাভাস না দিয়ে নিজেকে সংযত রাখুন। বিকেলের দিকে কোনো পুরোনো বন্ধুর কাছ থেকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আশা জাগতে পারে, যদিও তা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বৃদ্ধির মতোই ধীরগতির হবে। প্রেমের ক্ষেত্রে আজ কোনো ‘সংস্কার’ বা ‘রিফর্ম’ আনতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে।
বৃষ রাশি (২০ এপ্রিল–২০ মে)
বৃষ রাশির জাতকদের আজ অর্থভাগ্য কিছুটা টালমাটাল। ডলারের বাজারের মতোই আপনার মানিব্যাগের স্বাস্থ্য আজ ওঠানামা করবে। সকালবেলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে যেমন ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তেমনি কর্মক্ষেত্রেও সহকর্মীদের অসহযোগিতার মুখোমুখি হতে পারেন। তবে দুপুরের পর শুক্র গ্রহের কৃপায় কোনো ভালো খবর আসতে পারে, যেমন—হঠাৎ করেই বাসার নিচে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বা আলুর ট্রাক পেয়ে যাওয়া! পরিবারে শান্তি বজায় রাখতে চাইলে আজ রাজনীতি ও ফুটবল নিয়ে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে।

