বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রিয়জনের ঘর পরিচ্ছন্ন রাখার উপায় জেনে নিন

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রিয়জনের ঘর পরিচ্ছন্ন রাখার উপায় জেনে নিন

নিয়মিত স্পর্শ করা জায়গাগুলো জীবাণুমুক্ত করুন

ঘরের যেসব জায়গায় হাতের স্পর্শ বেশি লাগে, সেখানে জীবাণু দ্রুত বাসা বাঁধে। দরজার হাতল, জানালার ছিটকিনি, লাইটের সুইচ, বিছানার রেলিং, সাইড টেবিল, ফ্রিজের হাতল এবং রোগীর ব্যবহৃত মোবাইল ফোন বা রিমোট প্রতিদিন অন্তত এক থেকে দুবার জীবাণুনাশক স্প্রে বা অ্যালকোহলযুক্ত ওয়াইপস দিয়ে মুছে নিন।

রোগীর বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা প্রতি দুই থেকে তিন দিন পরপর বদলে ফেলা উচিত। ছবি: পেক্সেলস
রোগীর বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা প্রতি দুই থেকে তিন দিন পরপর বদলে ফেলা উচিত। ছবি: পেক্সেলস

বিছানাপত্র ও কাপড়চোপড়ের বিশেষ যত্ন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা দিনের বেশির ভাগ সময় বিছানায় কাটান। তাই তাঁদের বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা প্রতি দুই থেকে তিন দিন পরপর বদলে ফেলা উচিত। ব্যবহৃত চাদর বিছানা থেকে তোলার সময় কখনোই জোরে ঝাড়বেন না। তাতে চাদরে লেগে থাকা জীবাণু বাতাসে ছড়িয়ে পড়তে পারে। রোগীর ব্যবহৃত কাপড় পরিবারের অন্যদের কাপড়ের সঙ্গে না মিশিয়ে আলাদাভাবে হালকা গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...