বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ভোরবেলার স্বপ্ন কি আসলে সত্য হয়

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ এএম
ভোরবেলার স্বপ্ন কি আসলে সত্য হয়

ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় রাত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে। মানুষ ঘুমের ভেতর যেসব স্বপ্ন দেখে, এর কিছু সত্য হয় আবার কিছু মিথ্যা। আবার কিছু মানুষের স্বপ্ন বেশি সত্য হয় এবং কিছু মানুষের স্বপ্ন বেশির ভাগই মিথ্যা হয়। প্রশ্ন হলো, কোন সময়ের স্বপ্ন সত্য হয়।

ইসলামে মানুষের স্বপ্নের বিশেষ গুরুত্ব আছে। হজরত মুহাম্মদ (সা.) সত্য স্বপ্নকে নবুওয়তের অংশ বলেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের স্বপ্ন ৪৬ ভাগের এক ভাগের সমান।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০১৮)

ঘুমের ভেতর যেসব স্বপ্ন দেখা যায়, তা তিন প্রকার। যেমন: এক. আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন, যার অর্থ সত্য হয়। দুই. শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন, যা দেখে মানুষ মানসিক কষ্ট পেয়ে থাকে। তিন. মানুষ যা বেশি ভালোবাসে বা ভয় করে অথবা কল্পনা করে তারই প্রতিচ্ছায়া মানসপটে ঘুমের মধ্যে দেখতে পায়। শেষোক্ত দুই প্রকার স্বপ্ন অর্থহীন।

মোটাদাগে স্বপ্নকে দুই ভাগে ভাগ করা যায়। একটি কল্যাণকর ও সত্য স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কতা হিসেবে আসে। আরেকটি হলো দুঃস্বপ্ন- এটি আসে শয়তানের পক্ষ থেকে।

দিন ও রাতে যে কোনো সময়ের স্বপ্ন সত্য হতে পারে। কোনো সময়কে সত্য স্বপ্নের জন্য নির্ধারণ করা হয়নি। তবে রাতের স্বপ্ন দিনের স্বপ্নের তুলনায় অধিক শক্তিশালী। হজরত মুহাম্মদ (সা.) এমন কিছু সময় উল্লেখ করেছেন, যে সময়ের স্বপ্ন অধিক সত্য হয়। যথা-

এক. যখন দিন ও রাতের ব্যাপ্তি বা সময় কাছাকাছি হয়, তখন মুমিনের স্বপ্ন সত্য হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সময় যখন কাছাকাছি হবে, তখন মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০১৯)। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম বাগাভি (রহ.) বলেন, ‘বসন্ত ও শরৎকালের স্বপ্ন অধিক সত্য হয়। যখন গাছে ফল আসে ও তা পরিপক্ক হয়। কেননা তখন সময় নিকটবর্তী থাকে এবং দিন-রাতের পরিধি সমান থাকে।’ (তাজিলুস সুকয়া ফি তাবিরির রুয়া, পৃষ্ঠা: ১৩)

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...