হ্যালোইনের জনপ্রিয় খাবার ক্যারামেল আপেল যেভাবে তৈরি করবেন

চুলায় মাঝারি আঁচে একটি মাঝারি সসপ্যানে ব্রাউন সুগার, কনডেন্সড মিল্ক, কর্ন সিরাপ এবং মাখন একসঙ্গে মিশিয়ে নাড়ুন। ক্রমাগত নাড়তে নাড়তে ফুটিয়ে নিন; আঁচ কমিয়ে দিন। পুড়ে যাওয়া রোধ করতে ক্রমাগত নাড়তে নাড়তে ২৫ থেকে ৩০ মিনিট রান্না করুন। এক গ্লাস ঠান্ডা জলে এক চা-চামচ ক্যারামেল ফেললে তা যদি একটি শক্ত বলের মতো আকার নেয়, তাহলে আঁচ থেকে নামিয়ে নিন; ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।

এখন দ্রুত প্রতিটি আপেল ক্যারামেলের মিশ্রণে ডুবিয়ে দিন, যাতে আপেলটি এবং সাসলিকের কাঠির প্রায় ১/২ ইঞ্চি অংশ সম্পূর্ণভাবে আবৃত হয়। একটি বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিন। এর ওপর ক্যারামেলে ডোবানো আপেলগুলো রাখুন। আপেলগুলো গরম থাকা অবস্থায় সেগুলোর ওপর আপনার পছন্দের টপিং ছড়িয়ে দিন। এবার এক ঘণ্টা সময় দিন ঠান্ডা হওয়ার। এরপর ফ্রিজে এক ঘণ্টা রাখুন। তারপর চেখে দেখুন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

