বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

লুই আমলে নিখোঁজ নৌ অভিযান রহস্যে নতুন আলো ফেলল বিরল প্রেমপত্র

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ এএম
লুই আমলে নিখোঁজ নৌ অভিযান রহস্যে নতুন আলো ফেলল বিরল প্রেমপত্র

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ লুদোভিক মিরাঁ চিঠিগুলোকে ‘অলৌকিক আবিষ্কার’ বলে অভিহিত করেছেন। আগামী ১৭ নভেম্বর প্যারিসের হোটেল দ্রু-তে নিলামকারী প্রতিষ্ঠান দাগ-এর আয়োজিত নিলামে চিঠিগুলো বিক্রি হওয়ার কথা। এগুলোর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ইউরো।

১৭৮৫ সালের ১ আগস্ট ফ্রান্সের ব্রেস্ত বন্দর থেকে যাত্রা শুরু করেছিল লা পেরুজের নেতৃত্বাধীন দুটি জাহাজ—লা বুসোল ও লাস্ত্রোলাব। মোট ২২৫ জন নাবিক, কর্মকর্তা ও বিজ্ঞানী ছিলেন এই অভিযানে। ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুকের বৈজ্ঞানিক সাফল্যের সঙ্গে পাল্লা দেওয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন বাণিজ্যপথ অনুসন্ধান ছিল এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি অস্ট্রেলিয়ার বোটানি বে অঞ্চলে ব্রিটিশদের স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা সম্পর্কেও নিশ্চিত হতে চেয়েছিল ফ্রান্স।

প্রায় তিন বছর ধরে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, এশিয়া, রাশিয়া ও সামোয়া ঘুরে বিভিন্ন প্রতিবেদন পাঠিয়েছিল অভিযানের জাহাজ দুটি। তবে সামোয়ায় এক সংঘর্ষে লাস্ত্রোলাবের ক্যাপ্টেনসহ ১১ জন নিহত হন। ১৭৮৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার বোটানি বে ছেড়ে যাওয়ার পর জাহাজ দুটির সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...