বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়

শুধু জিনই একমাত্র কারণ নয়

পারিবারিক ইতিহাস একটি বড় কারণ হলেও সব দোষ জিনের ওপর চাপিয়ে দিলে ভুল হবে। শরীর ও জীবনযাত্রার আরও নানা কারণ আপনার চুলের এই অসময় পরিবর্তনের জন্য দায়ী হতে পারে।

পুষ্টির ঘাটতি: শরীরে ভিটামিন বি১২, ভিটামিন ডি, আয়রন বা জিঙ্কের অভাব হলে চুল দ্রুত রং হারাতে পারে।

শারীরিক সমস্যা: থাইরয়েডের সমস্যা, অটোইমিউন ডিজিজ (যেমন: অ্যালোপেসিয়া এরিয়াটা) বা হঠাৎ কোনো বড় অসুস্থতা চুল পড়ার অন্যতম কারণ।

মানসিক চাপ ও ধূমপান:অতিরিক্ত মানসিক চাপ চুলের ফোলিকলে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা চুল দ্রুত পাকিয়ে দেয়। এ ছাড়া ধূমপান রক্তনালি সংকুচিত করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে বাধা দেয়।

শরীর ও জীবনযাত্রার আরও নানা কারণ আপনার চুলের অসময় পরিবর্তনের জন্য দায়ী হতে পারে। ছবি: পেক্সেলস
শরীর ও জীবনযাত্রার আরও নানা কারণ আপনার চুলের অসময় পরিবর্তনের জন্য দায়ী হতে পারে। ছবি: পেক্সেলস

চুল পাতলা হওয়া বা টাক পড়া

বংশগত কারণে চুল পাতলা হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া’ বা প্যাটার্ন বল্ডনেস বলা হয়। পুরুষদের ক্ষেত্রে এটি নির্দিষ্ট প্যাটার্নে (সামনের দিকে বা তালুতে) টাক তৈরি করে, আর নারীদের ক্ষেত্রে সাধারণত পুরো মাথার চুল পাতলা হয়ে যেতে দেখা যায়।

প্রতিকার ও সঠিক যত্ন

অনেকে জেনেটিক সমস্যা সমাধান করতে নানা ধরনের বায়োটিন বা কোলাজেন সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন, যা অনেক সময়ই কাজ করে না। কারণ, সমস্যা যদি আপনার জিনের সংবেদনশীলতায় থাকে, তবে সাধারণ ভিটামিন তা ঠিক করতে পারে না। হঠাৎ চুল পড়া বা পাকার হার বেড়ে গেলে নিজে নিজে চিকিৎসা না করে একজন বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্যাটার্ন হেয়ার লসের জন্য মিনোক্সিডিল বা ডিএইচটি ব্লকার বেশ কার্যকারী। এ ছাড়া চরম ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, যদিও এটি বংশগত প্রবণতাকে মুছে ফেলে না, তবে হারানো চুল ফিরিয়ে আনে। ভিটামিনের ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সঠিক সাপ্লিমেন্ট গ্রহণ করলে চুল পাকার গতি ধীর করা সম্ভব। এ ছাড়া সাময়িকভাবে চুল ঢাকতে মানসম্মত ডাই বা হেয়ার কালার ব্যবহার করা যেতে পারে। জিনের প্রভাবে চুল পাকা বা পাতলা হওয়াকে শতভাগ থামানো না গেলেও, সঠিক সময়ে সমস্যার মূল কারণ শনাক্ত করে একটি সঠিক লাইফস্টাইল ও চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করলে চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য দীর্ঘস্থায়ী করা সম্ভব।

সূত্র: হেলথ শর্টস, সেলফ ডিকোড

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...