বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৈরির প্রণালি

প্রথমে একটি বড় পাত্র বা ডাচ ওভেনে ভেগান বাটার দিয়ে মাঝারি আঁচে গলিয়ে নিন। বাটার গলে গেলে পেঁয়াজকুচি দিয়ে কয়েক মিনিট ভাজুন। এরপর মাশরুম, পুদিনা, রোজমেরি, লবণ ও গোলমরিচ দিন। মাশরুম থেকে পানি বের হয়ে সামান্য বাদামি রং ধরা পর্যন্ত ৭-১০ মিনিট রান্না করুন। এরপর রসুনের মিহি কুচি দিয়ে আরও ১ মিনিট ভাজুন। এবার সবজির ওপরে কর্নস্টার্চ ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে সবজিগুলোর গায়ে মেখে নিন। এরপর সয়া সস ও সর্ষে দিয়ে আবার নাড়ুন। এবার ভেজিটেবল ব্রথ ও কিউব করে কাটা আলু দিয়ে উচ্চ আঁচে মিশ্রণটি ফোটাতে দিন। মিশ্রণটি ফুটতে শুরু করলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা না দিয়ে ১৫-২০ মিনিট মৃদু আঁচে রান্না করুন, যতক্ষণ না আলুগুলো নরম হয়। মাঝে মাঝে নেড়ে দিন। আলু নরম হয়ে এলে কিডনি বিন বা শিমের বীজ ও দুধ মিশিয়ে দিন। ঢাকনা ছাড়া আরও ১০-১৫ মিনিট ফোটান, যতক্ষণ না সবজি পুরোপুরি নরম হয় এবং স্টু ঘন হয়ে আসে। স্টু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করলে আরও কিছুটা ঘন হবে।

নামানোর আগে স্বাদ পরীক্ষা করে নিন। নোনতা ভাব বাড়াতে সয়া সস বা লবণ, সামান্য টক ভাবের জন্য মাস্টার্ড বা ঘনত্ব কমাতে সামান্য বাড়তি দুধ মেশাতে পারেন। এটি এয়ারটাইট পাত্রে ফ্রিজে ৩-৪ দিন এবং ডিপ ফ্রিজে ১ মাস পর্যন্ত ভালো থাকে। পরেরবার গরম করার সময় কিছুটা ঘন হয়ে গেলে সামান্য ব্রথ, দুধ বা পানি মিশিয়ে পাতলা করে নিতে পারেন।

সূত্র:মিনিমালিস্ট বেকার

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...